← ByteOnyx Merrifruit
Merrifruit: Fruit Merge · Android · শীঘ্রই Google Play-তে

ফল ফেলুন।
পচার আগেই মেলান।

আসল physics-এর একটা শান্ত ফলের খেলা। একই রকম দুটো ফল মিলে একটা বড় ফল হয় — কিন্তু ফল পাকে, তারপর পচে, আর ঋতু বদলালে ঝুড়ির খেলাও বদলায়। পুরোটাই offline খেলা যায় — বিজ্ঞাপন নেই, কেনাকাটা নেই, অ্যাকাউন্টও লাগে না।

এখন পরীক্ষা চলছে। গেম live হলেই Google Play-র link এখানে চলে আসবে।

  • বিজ্ঞাপন নেই
  • কেনাকাটা নেই
  • অ্যাকাউন্ট লাগে না
  • Offline চলে
  • English & বাংলা
রোদেলা বাগানে একটা খেলা: হাসিখুশি ফলে ভরা ঝুড়ি, উপরে পরের ফল, নিচে পিকো।

আসল খেলার ছবি। খেলার প্রতিটা ফল, প্রাণী আর শব্দের মতো এটাও কোডে আঁকা।


কীভাবে খেলবেন

ফেলুন, মেলান, সবচেয়ে বড় ফলটা বানান।

প্রথম খেলায় পিকো ম্যাকাও নিজেই শিখিয়ে দেয়, আর সেটিংসে খেলার নিয়মের একটা ছোট পাতাও থাকে।

১

টেনে ছেড়ে দিন

ঝুড়ির উপরে ফলটা ডানে-বাঁয়ে টানুন, তারপর ছেড়ে দিন। আসল ওজন নিয়ে পড়ে, গড়ায়, তারপর থিতু হয়। পরের ফল কোনটা, সবসময় দেখা যায়।

২

একই রকম দুটো মেলে

একই রকম দুটো ফল ছুঁলেই মিলে পরের, বড় ফলটা হয়। পরপর মিললে combo — প্রতিটায় পয়েন্ট একটু বেশি।

৩

সবচেয়ে বড় ফলটা বানান

ফলের মাপ এগারোটা। এগারো নম্বর বানালে ছোট পাঁচটা সরে জায়গা করে দেয়; বড় দুটো মেলালে দুটোই যায়, সাথে ৫০০ পয়েন্ট।

৪

দাগের নিচে রাখুন

দাগের উপরে ফল থাকলে তিন সেকেন্ডের সতর্কতা। প্রথমবার এক অতিথি এসে ছোট ফল নিয়ে যায়; পরেরবার খেলা শেষ।

খেলা শেষে ঝুড়িতে যে ফল থাকে, তা আপনার নিজের ফলের দোকানে বিক্রি হয়ে কয়েন আসে। লেভেল বাড়লে খেলার আরও অংশ খোলে: Hold, ঋতু, পচা ফল, স্পেশাল আর খেলার দোকান — একটা একটা করে।

পাকা, পচা, ছাই

প্রতিটা ফলের একটা জীবন আছে।

আপনি যতবার ফল ফেলেন, ঝুড়ির সব ফলের বয়স একটু করে বাড়ে। সেটা দেখা যায় ফলের গায়েই — কোনো সংখ্যা নেই, কোনো টাইমার নেই।

  1. কাঁচা

    নতুন ফল একটু ফ্যাকাশে। প্রতি ফেলায় একটু একটু করে রং ভরে।

  2. পাকা

    পুরো রং, কিনারায় সরু সোনালি রেখা। একটা পাকা ফল মেলালে ×১.৫, দুটোই পাকা হলে ×২ পয়েন্ট; বিক্রিতেও পাকা ফলের দাম দ্বিগুণ।

  3. বাদামি দাগ

    পচন আসছে। ফলটা এখনো পাকা, এখনো মেলে। এখনই মেলালে তাজা উদ্ধার!

  4. পচা

    আর মেলে না। প্রতি ফেলায় একটু ছোট হয়, তারপর ওভাবেই পড়ে থাকে; বিক্রিতে দাম নেই।

  5. ছাই

    দুটো পচা ফল ঠেকিয়ে দিলে দুটোই ছাই: +৫। ফসলের টুকরি বা ছুরি দিয়েও পচা ফল সরানো যায়।

শুধু সবচেয়ে ছোট পাঁচ মাপের ফল পচে; বড় ফল কখনো পচে না। পাকা ফল প্রথম খেলা থেকেই আছে। Classic-এ পচন শুরু হয় লেভেল ৭ থেকে, Daily challenge-এ সবসময় থাকে, আর Zen-এ কখনো হয় না।

তিন মোড

Classic, Daily আর Zen।

একই ঝুড়ি, খেলার তিন রকম ধরন।

Classic

মূল খেলা, শুরু থেকেই খোলা। নিজের সেরা স্কোরের জন্য খেলুন; সেরা ১০টা খেলা র‍্যাঙ্ক পাতায় ওঠে।

Daily challenge

লেভেল ৯-এ খোলে। সেদিন সবাই একই ফল একই ক্রমে পায়। একটা চেষ্টাই গোনা হয়; তারপর যত খুশি অনুশীলন।

Zen

লেভেল ৩-এ খোলে। গেম ওভার নেই, পচাও নেই, অতিথি প্রতিবার আসে। ২০টা ফল ফেলার পরে “শেষ করো” চাপলে ঝুড়ি বিক্রি। কয়েন অর্ধেক, আর XP শুধু স্কোর থেকে।

তিন মোড, নিয়ম ধরে ধরে
নিয়মClassicDailyZen
খোলেশুরু থেকেইলেভেল ৯-এলেভেল ৩-এ
ফলের ক্রমএলোমেলোসেদিনের ক্রম, সবার জন্য একইএলোমেলো
পাকা ফলআছেআছেআছে
পচা আর ছাইলেভেল ৭ থেকেসবসময়কখনো না
ঋতুলেভেল ৩ থেকেসবসময়Classic-এর মতো
Hold ঘরলেভেল ২ থেকেসবসময়Classic-এর মতো
লতা, ফসলের টুকরিলেভেল ৬, লেভেল ৮ থেকেসবসময়Classic-এর মতো
ছুরি, ঝাঁকুনিলেভেল ৪, লেভেল ৫ থেকেবন্ধClassic-এর মতো
অতিথির উদ্ধারখেলায় একবারখেলায় একবারপ্রতিবার
গেম ওভারআছেআছেনেই — ২০টা ফল ফেলার পরে “শেষ করো” চাপলে বিক্রি
XP আর কয়েনপুরোপুরোঅর্ধেক; XP শুধু স্কোর থেকে
চেষ্টাযতবার খুশিএকটা গোনা, তারপর অনুশীলনযতবার খুশি
থিমের ফলের ধরনচালুবন্ধচালু
Daily challenge

দিনে একটা ঝুড়ি, সবার জন্য একই।

সেদিনের ফল সবার জন্য একই ক্রমে আসে। সব নিয়ম চালু; ছুরি, ঝাঁকুনি আর থিমের আলাদা ফলের ধরন বন্ধ।

  • একটা চেষ্টাই গোনা হয়। মাঝপথে ছেড়ে দিলেও সেটা গোনা হয়ে যায়। তারপর যত খুশি অনুশীলন করুন; অনুশীলনের স্কোর জমা হয় না।
  • প্রতিদিন নতুন challenge। সারা পৃথিবীতে একই মুহূর্তে শুরু হয়: বাংলাদেশে দুপুর ১টায়। পরেরটা কতক্ষণ পরে, Daily পাতায় লেখা থাকে।
  • দিনটা শেয়ার করুন। Daily পাতা থেকে যায় কয়েক লাইনের লেখা: দিনের নম্বর, আপনার স্কোর, সেরা ফল, ফলের সিঁড়ির কতদূর উঠেছেন, কোন কোন ঋতু দেখেছেন, আর অতিথি বাঁচিয়েছিল কিনা।
  • দেরিতে শেষ হলে গোনা হয় না। দিন পেরিয়ে যাওয়ার পর শেষ হওয়া খেলা সেদিনের স্কোর হিসেবে জমা হয় না।
ভেতরে যা আছে

ছোট ছোট নিয়ম, মিলে অনেক মজা।

এর কিছুই টাকা দিয়ে কেনা যায় না, আর সবই থাকে আপনার ফোনে — Google Play Games-এ sign in করলে আপনার cloud save-এও।

ঝুড়ির ভেতরে

  • ঋতু। প্রতি ৩০ ফেলায় ঋতু বদলায়। গ্রীষ্মে ফল তাড়াতাড়ি পাকে, বর্ষায় পিছলে যায়, শীতে সব ধীর। লেভেল ৩-এ খোলে।
  • অতিথির উদ্ধার। সতর্কতার সময় ফুরালে থিমের প্রাণী এসে ছোট ফল নিয়ে যায় — Classic আর Daily-তে খেলায় একবার, Zen-এ আরও ঘন ঘন।
  • চারটা কৌশল। ডাবল!, পাকা চেইন!, শেষ মুহূর্ত! আর তাজা উদ্ধার! — চারটা বিশেষ মেলানো, প্রতিটায় নিজের বোনাস পয়েন্ট।
  • লতা আর ফসলের টুকরি। পড়েই যে ফল মেশে, সে আংটি ভরায়; আংটি ভরলে লতার বীজ, প্রতি তিন নম্বর বার ফসলের টুকরি; দুটোই বোতামে অপেক্ষা করে, চাপলে হাতে আসে। লতা কাছের জোড়াদের টেনে আনে; টুকরি এক মাপের সব ফল বিক্রি করে — পচা ফলে লাগলে সব পচা ছাই।
  • Hold ঘর। হাতের ফলটা পাশে রেখে দিন, পরে আবার বদলে নিন — প্রতি ফেলায় একবার। লেভেল ২-এ খোলে।
  • ছুরি আর ঝাঁকুনি। ছুরি একটা ফল সরায়; ঝাঁকুনিতে ঝুড়ির ফল নতুন করে বসে। দোকান থেকে বা লেভেলের উপহারে, খেলায় প্রতিটা সর্বোচ্চ দুবার। ছুরি লেভেল ৪-এ খোলে, ঝাঁকুনি লেভেল ৫-এ।
  • Shiny ফল। মাঝে মাঝে কোনো ফল ঝিকমিক করে। মেলালে কয়েন আর সিল; ঝুড়িতে থেকে গেলে পাঁচ গুণ দামে বিক্রি।

খেলার চারপাশে

  • আপনার ফলের দোকান। খেলা শেষে বাকি ফল আপনার নিজের দোকানে বিক্রি হয় — বড়র দাম বেশি, পাকার দ্বিগুণ, পচার কিছুই না। হোমে আপনার সেরা স্কোরের পাশে মোট বিক্রি দেখা যায়।
  • কয়েন। আসে দোকানের বিক্রি, কাজ, সিল, Shiny ফল আর আজকের উপহার থেকে। খরচ হয় খেলার দোকানে। টাকা দিয়ে কেনার কোনো উপায় নেই।
  • খেলার দোকান। লেভেল ৪-এ খোলে: পাওয়ার-আপ, ঝুড়ি, সাজ, দোকান সাজানো আর বন্ধু। পাওয়ার-আপ ছাড়া সবই শুধু দেখার জন্য।
  • ফলের পাসপোর্ট। সিলের অ্যালবাম, প্রতিটা থিমের একটা পাতা। ফল প্রথমবার বানালে সিল আর কয়েন; পূর্ণ পাতা ছবি করে শেয়ার করা যায়।
  • আজকের কাজ। দিনে তিনটা ছোট কাজ, কয়েন আর XP-র জন্য। লেভেল ২-এ খোলে।
  • টানা দিন আর আজকের উপহার। যেকোনো মোডে একটা খেলা শেষ করলেই দিন গোনা হয়। streak freeze একটা বাদ পড়া দিন ঢেকে দেয়, আর প্রতিদিন ছোট একটা উপহার থাকে।
  • লেভেল। প্রতিটা শেষ হওয়া খেলায় XP, আর প্রতিটা লেভেলে কিছু না কিছু আসে। নতুন জিনিস একটা একটা করে খোলে: ২-এ Hold আর কাজ; ৩-এ ঋতু আর Zen; ৪-এ দোকান আর ছুরি; ৫-এ ঝাঁকুনি; ৬-এ লতা; ৭-এ পচা; ৮-এ ফসলের টুকরি; ৯-এ Daily; ১০-এ দ্বিতীয় থিম আর ২০-এ তৃতীয়। লেভেল ১১ থেকে যে লেভেলে আর কিছু নেই, সেখানে ছুরি বা ঝাঁকুনি; আর লেভেল ১০০ পর্যন্ত ১৪টা খেতাব।
  • র‍্যাঙ্ক। Classic-এ আপনার নিজের সেরা ১০টা খেলা — এক নম্বরের মাথায় মুকুট — আর অর্জনের ট্যাব: “শুরু”, “নিয়মিত”, “লম্বা পথ”, থিমের সেট আর দুটো গোপন। “বিশ্ব” ট্যাবে বিশ্বের leaderboard।
  • চাইলে Google Play Games। Classic, Daily আর দোকানের বিক্রির বিশ্ব leaderboard, ৩৩টা achievement, আর cloud save — নতুন ফোনেও অগ্রগতি ফিরে আসে। Sign in করা ঐচ্ছিক; না করলেও খেলা একই থাকে।

বন্ধু আর আরাম

  • পিকো, লাল ম্যাকাও। শুরু থেকেই আপনার বন্ধু: প্রথম খেলা শেখায়, streak আর নতুন সেরায় উৎসাহ দেয়, ট্যাপ করলে টিপ বলে — আর ঝুড়ি কখনো ঢাকে না।
  • নাম্মি পুতুল। দোকানের নরম পুতুল বন্ধু। বেছে নিলে পিকোর জায়গায় সে থাকে।
  • সহজে খেলা। কম নড়াচড়া, বর্ণান্ধ মোড (প্রতিটা ফলে মাপের নম্বর), বাঁহাতি মোড, আর শব্দ-মিউজিক-কম্পনের আলাদা সুইচ।
  • English আর বাংলা। পুরো খেলাটাই দুই ভাষায়, ফোনের ভাষা ধরে। বাংলায় সবসময় বাংলা অঙ্ক।
  • কোডে বানানো। প্রতিটা ফল, প্রাণী, ঝুড়ি, শব্দ আর মিউজিক Merrifruit-এর জন্য কোডে বানানো। খেলার লেখার ফন্ট Baloo Da 2 (SIL Open Font License)।
  • যেখানে ছেড়েছিলেন, সেখান থেকেই। প্রতি ফেলার পরেই সেভ; হোমে “চালিয়ে যাও” থাকে।
তিন থিম

তিনটা জগৎ, প্রতিটায় এগারোটা ফল।

থিম বদলালে দৃশ্য, ঝুড়ি, ফল আর উদ্ধারে আসা বন্ধু — সবই বদলায়। সবাই শুরু করে রোদেলা বাগান দিয়ে, আর কোনো থিমেই খেলা সহজ না।

  • রোদেলা বাগান

    রোদেলা খামারে গ্রীষ্মের পিকনিক: ফলের গাছ, লাল গোলাঘর, আপনার কাঠের দোকান — আর খেলায় খড়ের ঝুড়ির উপরে আপেল ফুলের ডাল।

    ঝুড়ি উপচে পড়লে সাহায্যে আসে একটা প্রজাপতি।

    শুরু থেকেই আপনার।

    1. ব্লুবেরি
    2. চেরি
    3. স্ট্রবেরি
    4. লেবু
    5. কমলা
    6. আপেল
    7. পিচ
    8. আম
    9. আনারস
    10. নারকেল
    11. তরমুজ
  • শ্যামল গাঁ

    বাংলাদেশের একটা গ্রাম: বাঁশের টং দোকান, ধানক্ষেত, তালগাছ, উড়ন্ত বক। খেলায় আকাশে কাগজের ঘুড়ি, নিচে রিকশা-আর্ট আর নকশিকাঁথার সেলাইয়ের বেতের ঝুড়ি। এখানে বর্ষা মানে কালবৈশাখী।

    ঝুড়ি উপচে পড়লে সাহায্যে আসে একটা কাঠবিড়ালি।

    লেভেল ১০-এ খোলে।

    1. জাম
    2. লিচু
    3. বরই
    4. জামরুল
    5. পেয়ারা
    6. আম
    7. ডালিম
    8. আনারস
    9. ডাব
    10. পেঁপে
    11. কাঁঠাল
  • ভাসমান বাজার

    থাইল্যান্ডের ভাসমান বাজার। খালে নৌকা, খুঁটির উপর ঘর আর গাঁদার মালা; ফলগুলো বাজারের নিজের দোকানের।

    ঝুড়ি উপচে পড়লে সাহায্যে আসে একটা হাতি।

    লেভেল ২০-এ খোলে।

    1. আঁশফল
    2. থাই লেবু
    3. রাম্বুটান
    4. লংকং
    5. ম্যাঙ্গোস্টিন
    6. সালাক
    7. ড্রাগন ফল
    8. আম
    9. খোসা ছাড়ানো ডাব
    10. জাম্বুরা
    11. ডুরিয়ান
পর্দা

দেখতে কেমন।

Google Play যে ছবিগুলো দেখাবে, তার ক্রমে। ভেতরের পর্দাগুলো আসল খেলার — এখানে কিছুই আঁকা নমুনা নয়।

Drop. Merge. Chain! — রোদেলা বাগানে ভরা ঝুড়ি, খেলার মাঝখানে। পচার আগে মেলাও — সোনালি কিনারার পাকা ফল, পাশে পচা ফল। বর্ষা — বৃষ্টিতে শ্যামল গাঁ, আকাশে ঘুড়ি। তিন জগৎ — পাসপোর্টে রোদেলা বাগানের পাতা, এগারোর মধ্যে নয়টা সিল। বিজ্ঞাপন নেই — বাংলায় হোম, দোকানের পাশে পিকো। সবার জন্য একটা Daily — আজকের challenge আর চার দিনের streak। ঝুড়ি বিক্রি — ফলাফলের কার্ড, সেরার কত কাছে, দোকানের বিক্রি। অর্জন জমাও — শুরুর অংশ সোনালি।
গোপনীয়তা

আপনার কোনো তথ্য আমাদের কাছে আসে না।

অ্যাপের ইন্টারনেটের অনুমতিই নেই — দেখে নিন: Settings → Apps → Merrifruit → Permissions। Google Play Games-এ sign in করলে আপনার স্কোর, অর্জন আর cloud save Google Play services Google-এ পাঠায়, আমাদের কাছে কখনো না।

  • অ্যাকাউন্ট লাগে না। খেলার নিজের কোনো অ্যাকাউন্ট নেই। Google Play Games-এ sign in ঐচ্ছিক — leaderboard, achievement আর cloud save-এর জন্য।
  • বিজ্ঞাপন নেই, কেনাকাটা নেই, বিজ্ঞাপন ID নেই। কয়েন খেলে আয় করতে হয়, কখনো বিক্রি হয় না।
  • Analytics নেই, crash report নেই। আমাদের কোনো server নেই, তাই আপনার সম্পর্কে আমরা কখনো কিছু পাই না।
  • অগ্রগতি থাকে আপনার ফোনে। অগ্রগতি, কয়েন, জিনিস, পাসপোর্ট, স্কোর আর সেটিংস — আর sign in করলে আপনার নিজের Google Drive-এর app data-তে একটা cloud save। সেটিংস → অ্যাপ ও গোপনীয়তা → অগ্রগতি মুছে ফেলো দিয়ে অগ্রগতি মোছে, cloud save-ও খালি হয়; uninstall করলে ফোনের সবই মুছে যায়।

প্রাইভেসি পলিসি পড়ুন

প্রশ্ন

যেগুলো সবাই জিজ্ঞেস করে।

খেলাটা কি বিনামূল্যে?

হ্যাঁ। বিজ্ঞাপন নেই, আর টাকা দিয়ে কিছুই কেনা যায় না। কয়েন খেলে আয় করতে হয়, খরচ হয় খেলার নিজের দোকানে।

কোথায় পাব?

শীঘ্রই Google Play-তে আসছে, Android ফোনের জন্য। store-এ এখনো আসেনি, তাই এখানে এখনো link নেই।

ইন্টারনেট ছাড়া চলে?

হ্যাঁ, পুরোটাই। অ্যাপের ইন্টারনেটের অনুমতিই নেই। শুধু Google Play Games, sign in করলে, Google Play services দিয়ে online-এ যায় — leaderboard, achievement আর cloud save-এর জন্য।

অ্যাকাউন্ট লাগে?

না। খেলার নিজের কোনো অ্যাকাউন্ট নেই। বিশ্বের leaderboard, ৩৩টা achievement আর cloud save-এর জন্য Google Play Games-এ sign in করতে পারেন, কিন্তু করতেই হবে এমন না। আপনার অগ্রগতি সবসময় আপনার ফোনে থাকে।

অ্যাপ বন্ধ করলে খেলা হারিয়ে যায়?

না। প্রতি ফেলার পরে আর অ্যাপ থেকে বের হলে খেলা সেভ হয়। হোমে “চালিয়ে যাও” থাকে, একটা ট্যাপেই আবার চলে।

দেখতে বা ধরতে সহজ করা যায়?

হ্যাঁ। বর্ণান্ধ মোডে প্রতিটা ফলে মাপের নম্বর, কম নড়াচড়ায় কাঁপুনি-ঝলক বন্ধ, আর বাঁহাতি মোডে Hold আর হাতিয়ার অন্য পাশে।

বাংলা আছে?

হ্যাঁ — পুরো খেলাটাই, শুধু মেনু নয়। ফোনের ভাষা ধরে চলে, আর সেটিংস থেকে English বা বাংলা বেছে নেওয়া যায়।

ঝুড়িতে থেকে যাওয়া ফলের কী হয়?

খেলা শেষে নিজের দোকানে বিক্রি হয়ে কয়েন আসে — পাকার দ্বিগুণ, Shiny-র পাঁচ গুণ, পচার কিছুই না।